News Flash

  • Home
  • খেলা
  • প্রীয়াঙ্কার দুর্দান্ত ব্যাটিং জয়ী ধলাই ওয়ারিয়র্স
Image

প্রীয়াঙ্কার দুর্দান্ত ব্যাটিং জয়ী ধলাই ওয়ারিয়র্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।।আসরের দ্বিতীয় জয়।  অলরাউন্ডার প্রীয়াঙ্কা আচার্য-‌র হাত ধরে। বুধবার প্রীয়াঙ্কার দল ধলাই ওয়ারিয়র্স ৭ উইকেটে পরাজিত করলো ইউনাটেড নর্থ রাইডার্সকে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত বাইজুস মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ‌ইউনাটেড নর্থ রাইডার্সের ৬৮ রানের জবাবে খেলতে নেমে একসময় ম্যাচ নাগালের বাইরে চলে যাচ্ছিল ধলাই ওয়ারিয়র্সের। তখনই ব্যাট ঝলসে উঠে প্রীয়াঙ্কার। এবং ৩ বল বাকি থাকতে দলকে জয় এনে দেন। ঘন কুষাশার জন্য এদিনও ম্যাচ নির্ধারিত সময়ের পর শুরু হয়। ফলে ওভার কমিয়ে ৯ করা হয়। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইউনাটেড নর্থ রাইডার্স নির্ধারিত ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান করে। দলের পক্ষে শিউলি চক্রবর্তী ১৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩১ এবং প্রীয়া সূত্রধর ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। ধলাই ওয়ারিয়র্সের পক্ষে প্রীয়াঙ্কা আচার্য (‌২/‌১) সফল বোলার।‌ জবাবে খেলতে নেমে ৮.‌৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ধলাই ওয়ারিয়র্স। দলের পক্ষে প্রীয়াঙ্কা আচার্য ২১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ (‌অপ:‌),দেবযানি দেব ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং অম্বিকা দাস ৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান‌ করেন। ইউনাটেড নর্থ রাইডার্সের পক্ষে প্রীয়া সূত্রধর (‌২/‌৪) সফল বোলার। আসরে ৪ ম্যাচ খেলে ২ টি ম্যাচে জয় পেলো ‌ধলাই ওয়ারিয়র্স।

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top