News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিএ বৃদ্ধি, কৈলাসহরে কর্মচারী সংঘের ধন্যবাদ র্যালী
Image

ডিএ বৃদ্ধি, কৈলাসহরে কর্মচারী সংঘের ধন্যবাদ র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷  সরকারি কর্মচারীদের জন্য ১২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করায়  টি আর কে এস এর  পক্ষ থেকে ঊনকোটি জেলার কৈলাসহরে ধন্যবাদ র্যালী সংঘটিত হয়৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য কর্মচারীদের ১২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করার ঘোষণা দেওয়ায়  রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা রাজ্যের কর্মচারী সংঘ  টি আর কে এস এর  পক্ষ থেকে রাজ্যের প্রতিটি মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ র্যালী৷ এরই অঙ্গ হিসাবে  কৈলাশহর  মহকুমা কমিটির উদ্যোগে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এক ধন্যবাদ র্যালী অনুষ্ঠিত হয়৷  এই ধন্যবাদ র্যালিটি কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাশহর পুর পরিষদের সামনে এসে  সমাপ্তি ঘটে৷ এই ধন্যবাদ র্যালীতে  নেতৃত্ব দেন ঊনকোটি জেলার সহ-সভাপতি বিকাশ মালাকার৷ এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুন সাহা , কৈলাশহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত,  কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়৷

Releated Posts

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026

আবারও রক্তাক্ত আসাম-আগরতলা জাতীয় সড়ক, টমটম-লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম যুবক

তেলিয়ামুড়া, ৮ আগস্ট: ফের রক্তাক্ত আসাম-আগরতলা জাতীয় সড়ক। তেলিয়ামুড়ার নেতাজিনগর এলাকায় টমটম ও দূরপাল্লার লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top