News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভট্টপুকুরে পুকুর সংস্কারের উদ্যোগ নেয়া হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image

ভট্টপুকুরে পুকুর সংস্কারের উদ্যোগ নেয়া হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷  রাজধানী আগরতলা শহর এলাকার ভট্ট পুকুর পুকুরটি জবরদখলমুক্ত করে  সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করবে রাজ্য সরকার৷ বুধবার সকালে এলাকা পরিদর্শন কালে এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷  মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বুধবার সকালে ভট্ট পুকুর মর্ডান ক্লাব এলাকা পরিদর্শন করেছেন৷ পরিদর্শন কালে সফর সঙ্গী হিসেবে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব এবং স্থানীয় কর্পোরেটররা৷ এলাকা সফরকালে তিনি ভট্ট পুকুর পুকুরটি সরেজমিনে পরিদর্শন করেন৷ স্থানীয় একাংশের লোকজন পুকুরের একাংশ জবরদখল করে চলেছে৷ শুধু তাই নয়, ভট্টপুকুর পুকুরে মলমূত্রসহ নোংরা আবর্জনা প্রতিনিয়ত ফেলা হচ্ছে৷ এর ফলে ঐতিহ্য হারিয়ে ফেলেছে পুকুরটি৷ পুকুরটিকে জবরদখল মুক্ত করে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় মর্ডান ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকার এবং পুর পরিষদের কাছে বারবার দাবি জানানো হয়৷  ক্লাবের কর্মকর্তাদের আহ্বানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বুধবার সকালে  মর্ডান ক্লাব এলাকা পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন৷ মর্ডান ক্লাবে স্থানীয় মানুষ জন এবং ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে তিনি এ বিষয় নিয়ে মতবিনিময় করেন৷ মুখ্যমন্ত্রী জানান স্থানীয় মানুষ জন সহযোগিতা করলে খুব শীঘ্রই ভট্ট পুকুর পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে এনে সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হবে৷ তিনি  জানান বুলডোজার কিংবা গায়ের জোরে এসব কাজ করা যাবে না৷ একমাত্র স্থানীয় মানুষজন সহযোগিতা করলেই তা সম্ভব হবে৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top