News Flash

Image

জম্পুইজলার রতনপুর হাই সুকলে পঠন পাঠন লাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রাজ্য সরকার যেখানে সরকারি অফিস আদালত সুকল কলেজসহ সর্বত্র কর্মসংসৃকতির উন্নতি ঘটাতে প্রয়াস চালাচ্ছে সেক্ষেত্রে ভিন্ন চিত্র পরিলক্ষিত হল জম্পুই জলার রতনপুর হাই সুকলে৷ বর্তমান সরকারের আমলে আগের তুলনায় অনেকটাই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটেছে৷ কিন্তু গ্রামীন এলাকার এমন কিছু বিদ্যালয় রয়েছে যা বিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামো লাটে উঠেছে৷ জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত রতনপুর হাই সুকল থেকে শিক্ষা ব্যবস্থার চরম দৃশ্য উঠে আসলো৷ ওই বিদ্যালয়ে দুপুর বারোটা বাজার আগেই বিদ্যালয় বন্ধ করে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা৷ বিদ্যালয়ের রুটিন অনুসারে সকাল আটটা থেকে দুপুর একটা ৪৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়টি খোলা রাখার কথা রয়েছে৷ দুপুর বারোটা নাগাদ সাংবাদিকরা এই বিদ্যালয়ে গেলে বিদ্যালয় তালা বন্দী অবস্থায় দেখতে পায়৷ সুকল বন্ধ করে যাওয়ার পথে দুই শিক্ষিকাকে জিজ্ঞাসা করলে সাংবাদিকদের সব প্রশ্ণের জবাব এড়িয়ে যাবার চেষ্টা করেন৷ তখন অবশ্য বোঝার বাকি ছিল না বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ততটুকু উন্নত৷ বর্তমান সরকারের এ ধরনের কর্মসংসৃকতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top