News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত
Image

ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের  ৪৭তম প্রতিষ্ঠাতা দিবস  বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এদিন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৭তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনে৷  ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের  ৪৭ তম প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন এই ব্যাংক রাজ্যের কল্যাণে দীর্ঘদিন ধরেই প্রশংসার সঙ্গে কাজ করে চলেছে৷ প্রতিষ্ঠা দিবসে গ্রামীণ ব্যাংকের অফিসার কর্মীসহ সকল স্তরের কর্মীদের তিনি অভিনন্দন জানান৷ উপ মুখ্যমন্ত্রী বলেন গ্রামীণ ব্যাংক রাজ্যের জনগণের কাছে এক গর্বের বিষয়৷ গ্রামীণ ব্যাংকের অগ্রমনের পথ আরো  সুদৃঢ় হবে  বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top