News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মুতে বড় সাফল্য, ২-৩ জঙ্গিকে নিকেশ করে এডিজিপি বললেন বিপুল অস্ত্রে সজ্জিত ছিল সন্ত্রাসীরা
Image

জম্মুতে বড় সাফল্য, ২-৩ জঙ্গিকে নিকেশ করে এডিজিপি বললেন বিপুল অস্ত্রে সজ্জিত ছিল সন্ত্রাসীরা

জম্মু, ২৮ ডিসেম্বর (হি.স.): জম্মুতে জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বুধবার সকালে জম্মুর সিধরা এলাকায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ২-৩ জন সন্ত্রাসবাদী। জম্মুর এডিজিপি মুকেশ সিং বলেছেন, এনকাউন্টার শেষ, ২-৩ জন জঙ্গি সেখানে রয়েছে। সম্ভবত আরও জঙ্গি থাকতে পারে। বিপুল আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল জঙ্গিরা। সন্ত্রাসীরা নিরস্ত্র হয়েছে।

এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, একটি ট্রাকের গতিবিধি দেখে সন্দেহ হয় আমাদের, সেই ট্রাকটির ওপর নজর রাখা হয়। জম্মুর সিধরা এলাকায় ট্রাকটিকে থামানো হয়, কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাকটিতে তল্লাশি চালানোর সময় দেখা যায়, ভিতরে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। জঙ্গিরা গুলি চালালে বাহিনীও পাল্টা গুলি চালায়। এনকাউন্টারে নিকেশ হয়েছে ২-৩ জন জঙ্গি। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জঙ্গিরা গ্রেনেড ছোড়ে বলেও জানা গিয়েছে।

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top