News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবাস যোজনার কাজে গিয়ে শারীরিক হেনস্হা, উদ্বিগ্ন আশা ও আইসিডি এস কর্মীদের নিরাপত্তার দাবি
Image

আবাস যোজনার কাজে গিয়ে শারীরিক হেনস্হা, উদ্বিগ্ন আশা ও আইসিডি এস কর্মীদের নিরাপত্তার দাবি

বাকুঁড়া, ২৭ ডিসেম্বর (হি. স.) : আবাস যোজনায় কাজ করতে গিয়ে হেনস্থার শিকার আইসি ডি এস ও আশা কর্মীরা।জেলা জুড়ে এই ঘটনায় উদ্বিগ্ন আইসি ডি এস ও আশা কর্মীরা নিরাপত্তা চেয়ে বিডিও র দারস্থ হন।মঙ্গলবার বড়জোড়ায় অঙ্গনওয়াড়ি এন্ড হেল্পার্স ইউনিয়ন এবং আশা কর্মী ইউনিয়নের উদ্যেগে নিরাপত্তা র দাবী তুলে মিছিল সহকারে বিডিও দফতরে হাজির হন তারা।জেলার ও রাজ্যের বিভিন্ন স্থানে আবাস যোজনার তালিকা যাচাই করতে গিয়ে হেনস্থা ও শারীরিক ভাবে নির্যাতনের শিকার হচ্ছে জানিয়ে ইউনিয়নের সম্পাদক চায়না কর্মকার বলেন আমাদের উপর এই কাজ জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে।আমাদের সরকারি কর্মী বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে না অথচ আবাস যোজনার মত সরকারি কাজ করানো হচ্ছে।পঞ্চায়েত এবং ব্লক অফিস থেকে তালিকা তৈরি করে তা যাচাই এর কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।এর ফলে আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।তালিকায় নাম থাকার পর তার নাম বাদ গেলে আমাদের দোষারোপ করা হচ্ছে, ক্ষিপ্ত জনসাধারন আমাদের দোষারোপ করছেন,কোথাও কোথাও হেনস্থা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।কাজ শুরুর সময়েই আমরা নিরাপত্তা চেয়েছিলাম, আশ্বাস ও দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। তাই আগামীতে কোনও সরকারি কাজে আমাদের নিয়োজিত করা না হয় সেজন্য বিডিও সাহেবের কাছে আবেদন জানিয়েছি,এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছি। উল্লেখ্য গতকালই সকালে বাকুঁড়া সদর থানার কেঞ্জাকুড়া গ্ৰাম পঞ্চায়েতের জঙ্গা গ্ৰামে আশা কর্মীকে বাড়ি থেকে বের করে হেনস্থা করা হয়, শারীরিক নির্যাতনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।সদর কেন্দ্রের বিধায়ক নিলার্দ্রী দানা তাদের দেখতে হাসপাতালে যান।

Releated Posts

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, চড়-ডিম নিক্ষেপের অভিযোগ

কলকাতা, ৩০ মে (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দলের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার দক্ষিণ…

ByBySandeep Biswas May 30, 2026

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’: রাবড়ী দেবীর সরকারি বাংলো খালি করা নিয়ে বিজেপির কড়া বার্তা

পাটনা, ৩০ মে (আইএএনএস): বিহারের রাজধানী পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। এই…

ByByNews Desk May 30, 2026

পাকিস্তানের আইএসআই ও দাউদ চক্রের যোগ, দিল্লি-মুম্বইয়ে হামলার ছক ভেস্তে ৯ জন গ্রেফতার

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মুম্বই আন্ডারওয়ার্ল্ড চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগে নয়জনকে গ্রেফতার করেছে…

ByByNews Desk May 30, 2026

‘শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে কেন্দ্র’, পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়ম ও বিতর্কের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top