News Flash

  • Home
  • খেলা
  •  সুপার ওভারে ম্যাচের ফয়সালা জয় অব্যাহত সিপাহীজলা স্টার্স-এর
Image

 সুপার ওভারে ম্যাচের ফয়সালা জয় অব্যাহত সিপাহীজলা স্টার্স-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।।দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ালো সুপার ওভারে। তাতে জয় পেলো সিপাহীজলা স্টার। পরাজিত করলো ইউনাটেড সাউথ ব্লাস্টার্সকে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। নির্ধারিত সময়ে শেষ ওভারে জয়ের জন্য সিপাহীজলা স্টারের ছিলো ৬ রান। দুরন্ত ভাবে কার্যত একক দক্ষতায় দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন সুপ্রিয়া দাস। কিন্তু শেষ বলে রান আউট হওয়ায ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাতে সিপাহীজলা স্টারের গড়া ২৩ রানের জবাবে ইউনাটেড সাউথ ব্লাস্টার্স মাত্র ৭ রান করতে সক্ষম হয়। এদিন দুপুরে টসে জয়লাভ করে ইউনাটেড সাউথ ব্লাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান করে। দলের পক্ষে ইন্দ্ররাণী জমাতিয়া ৪৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ এবং প্রীয়াঙ্কা সাহা ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। সিপাহীজলা স্টারের পক্ষে নিকিতা দেবনাথ (‌৩/‌৪) এবং সুরভি রায় (‌২/‌১৭)‌‌ সফল বোলার। জবাবে খেলতে নেমে সিপাহীজলা স্টার নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুপ্রিয়া দাস ৫৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬, শিল্পী দেবনাথ ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং জেসমিন কর ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ইউনাটেড সাউথ ব্লাস্টার্সের পক্ষে প্রীয়াঙ্কা সাহা (‌২/‌১৫) সফল বোলার।‌ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের নিকিতা দেবনাথ।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top