News Flash

  • Home
  • খেলা
  •  টিকে থাকার লড়াইয়ে জয়ী ফ্রেন্ডস অবনমনের সিঁড়িতে পা টাউন ক্লাবের
Image

 টিকে থাকার লড়াইয়ে জয়ী ফ্রেন্ডস অবনমনের সিঁড়িতে পা টাউন ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।।লড়াই ছিলো গ্রুপের দুই লাস্ট বয়ের। তাতে ফ্রেন্ডস ইউনিয়ন জয় পেয়ে অবনমন রুখে দিলো। পরাজিত হয়ে নিশ্চিত অবনমনের পথে টাউন ক্লাব। ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে‌ ফ্রেন্ডস ইউনিয়ন ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো টাউন ক্লাবকে। অবনমন বাচাতে যে রকম ফুটবল খেলা উচিৎ ছিলো এর ছিটে ফোটাও এদিন দেখা যায়নি রাজু লামা-‌র দল টাউনের ফুটবলারদের মধ্যে। ম্যাচের শুরুটা সেরকম করতে পারে নি কোনো দলই। শক্তির বিচারে দু দলের অবস্থান প্রায় একই হওয়াতে ম্যাচের মানও সেরকম আহামরি কিছুই দেখা গেল না। শীতের হিমেল পড়শে দর্শকদের যদি প্রাপ্তি কিছু হয়ে থাকে তা হলো তিনটি গোলই। এছাড়া আর তেমন কোনো মুভ গোটা ম্যাচে লক্ষ্য করা গেল না কোনো দলের পক্ষেই। প্রথমার্ধের ৩৫ মিনিট চলে সেই দেয়া নেয়ার ফুটবল। ৩৬ মিনিটে ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষে বিশাল জমাতিয়া জাল নাড়িয়ে দেন টাউনের। গোলটা হজম করে কিছুটা সম্বিত যেন ফিরে টাউন ক্লাবের। গোল পরিশোধ করার লক্ষ্যে পাল্টা অ্যাটাক চালায় টাউন। ৪৩ মিনিটে জয় পালের গোলে ম্যাচে সমতায় ফিরে টাউন ক্লাবের।  বিরতি পর আবার এগিয়ে যেতেদুদলই কিছুটা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। ওই টার্গেটে যতটা গতি শীল ফুটবল খেলা দরকার ছিল দু দলের সেরকম কিছুই খেলতে পারে নি ফুটবলাররা। ৬০ মিনিটে ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষে বিদ্যা চরণ জমাতিয়া দ্বিতীয় গোল আদায় করে নেন। বেড়ে গেল ম্যাচের গোল ব্যবধান। সময় কাটতে থাকে নিজস্ব ছন্দে। শেষ পর্যন্ত ২-১ জয় ছিনিয়ে নিয়ে প্রথম ডিভিশনে টিকে রইলো ফ্রেন্ডস ইউনিয়ন। আসরে এনিয়ে দুটি ম্যাচে জয় পেলো ফ্রেন্ডস ইউনিয়ন। অপরদিকে টাউনের ঝুলিতে এখন পর্যন্ত নেই কোনও পয়েন্ট।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top