News Flash

  • Home
  • খেলা
  •  বিলোনিয়ায় ছোটদের ক্রিকেট ফাইনালে কাল আমজাদ নগর ও ইংলিশ মিডিয়াম
Image

 বিলোনিয়ায় ছোটদের ক্রিকেট ফাইনালে কাল আমজাদ নগর ও ইংলিশ মিডিয়াম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।।ফাইনাল ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার। খেতাবি নির্ণায়ক ম্যাচে আমজাদনগর স্কুল খেলবে বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিযাম স্কুলের বিরুদ্ধে। নর্থ বিলোনিয়া মাঠে হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। মঙ্গলবার সুপার লিগের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে জয় পায় আমজাদনগর এবং বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। নর্থ বিলোনিয়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন আমজাদনগর ৬ উইকেটে পরাজিত করে আর্য কলোনি স্কুলকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সুজন মিঁয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৭৬ রান করে আর্যকলোনি স্কুল। দল সর্বোচ্চ ৩২ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে দলনায়ক ত্রিশানু দত্ত ৩১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। আমজাদনগর স্কুলের পক্ষে সুজন মিঁয়া (‌৬/‌২০)‌ এবং আজাদ মিঁয়া (‌২/‌৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে আমজাদনগর ১৬.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শান্তু মিঁয়া ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে এবং সুজন মিঁয়া ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যায়। আমজাদনগর স্কুল মাঠে দিনের অপর ম্যাচে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ৬ উইকেটে পরাজিত করে বিলোনিয়া বিদ্যাপীঠকে। বিলোনিয়া বিদ্যাপীঠ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এতিরিক্ত ১৬ রানের দৌলতে ৭৬ রান করে। দলের পক্ষে দ্বীপতনু পাল ১৩ রান করে।  বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে দ্বীপতনু পাল (‌৪/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ১২.‌৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শ্রীমান অতিরিক্ত ১৭‌ রান চাড়া সন্দীপন চক্রবর্তী ২৩ রান করে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top