ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।।ফাইনাল ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার। খেতাবি নির্ণায়ক ম্যাচে আমজাদনগর স্কুল খেলবে বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিযাম স্কুলের বিরুদ্ধে। নর্থ বিলোনিয়া মাঠে হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেটে। মঙ্গলবার সুপার লিগের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে জয় পায় আমজাদনগর এবং বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। নর্থ বিলোনিয়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন আমজাদনগর ৬ উইকেটে পরাজিত করে আর্য কলোনি স্কুলকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সুজন মিঁয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৭৬ রান করে আর্যকলোনি স্কুল। দল সর্বোচ্চ ৩২ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে দলনায়ক ত্রিশানু দত্ত ৩১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। আমজাদনগর স্কুলের পক্ষে সুজন মিঁয়া (৬/২০) এবং আজাদ মিঁয়া (২/৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে আমজাদনগর ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শান্তু মিঁয়া ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে এবং সুজন মিঁয়া ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যায়। আমজাদনগর স্কুল মাঠে দিনের অপর ম্যাচে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ৬ উইকেটে পরাজিত করে বিলোনিয়া বিদ্যাপীঠকে। বিলোনিয়া বিদ্যাপীঠ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এতিরিক্ত ১৬ রানের দৌলতে ৭৬ রান করে। দলের পক্ষে দ্বীপতনু পাল ১৩ রান করে। বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে দ্বীপতনু পাল (৪/১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ১২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শ্রীমান অতিরিক্ত ১৭ রান চাড়া সন্দীপন চক্রবর্তী ২৩ রান করে।

বিলোনিয়ায় ছোটদের ক্রিকেট ফাইনালে কাল আমজাদ নগর ও ইংলিশ মিডিয়াম
Tags:
Releated Posts
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…


















