News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • কনকনে শীত বরেলি ও মোরাদাবাদে, আগুনের আঁচে উষ্ণতা খুঁজছে উত্তর প্রদেশ
Image

কনকনে শীত বরেলি ও মোরাদাবাদে, আগুনের আঁচে উষ্ণতা খুঁজছে উত্তর প্রদেশ

লখনউ, ২৭ ডিসেম্বর (হি.স.): জমজমাট শীতে রীতিমতো কাবু গোটা উত্তর প্রদেশ। কোথাও তাপমাত্রার পারদ নেমেছে ৫ ডিগ্রিতে, কোথাও আবার ৬ ডিগ্রি। কনকনে শীতের মধ্যে ঠাণ্ডা থেকে রেহাই পেতে আগুনের আঁচে উষ্ণতা খুঁজছেন উত্তর প্রদেশের মানুষজন। গত কয়েকদিনের মতো মঙ্গলবার সকালেও উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় আগুনের আঁচে উষ্ণ হতে দেখা গিয়েছে মানুষজনকে।

এদিন সকালে উত্তর প্রদেশের বরেলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস, একইসঙ্গে ছিল ঘন কুয়াশার দাপটও। উত্তর প্রদেশের মোরাদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা কমে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ঘন কুয়াশা ও প্রবল শীতের জন্য এদিনও দেরিতে সকাল হয়েছে উত্তর প্রদেশে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশে ঘন থেকে ঘন কুয়াশা বজায় থাকবে।

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026
Scroll to Top