News Flash

  • Home
  • বিদেশ
  • বালুচিস্তানে পরপর বিস্ফোরণে নিহত পাঁচ সেনা, জখম বেশ কয়েকজন
Image

বালুচিস্তানে পরপর বিস্ফোরণে নিহত পাঁচ সেনা, জখম বেশ কয়েকজন

ইসলামাবাদ, ২৬ ডিসেম্বর (হি.স.): পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। মৃত্যু হয়েছে ৫ পাক সেনা জওয়ানের। জখম হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা।

সোমবার পাক সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চলছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে। এদিকে হামলা হয়েছে কোয়েটা শহরেও। অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় তিন পুলিশকর্মী সহ বেশ কয়েকজন জখম হন। তার আগেই কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায়ও ৪ জন জখম হন। ঘটনার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top