News Flash

  • Home
  • বিদেশ
  • হাড় হিম করা ঠাণ্ডায় কাঁপছে আমেরিকা; তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৩১, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল
Image

হাড় হিম করা ঠাণ্ডায় কাঁপছে আমেরিকা; তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৩১, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল

ওয়াশিংটন, ২৬ ডিসেম্বর (হি.স.): হাড় হিম করা ঠাণ্ডায় বিপর্যস্ত আমেরিকা। তুষারঝড়ে আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল, অন্ধকারের মধ্যেই দিন কাটছে হাজার হাজার মানুষের। কোথাও ৮ ফুট, কোথাও বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমে গিয়েছে রাস্তাঘাটে। বড়দিন এবার খারাপই কাটল আমেরিকায়।

নানা প্রান্তে হিমাঙ্কের ৪০ থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। ঠাণ্ডায় প্রায় জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তুষারঝড়ের প্রেক্ষিতে নাগরিকদের ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। যতটা সম্ভব বাড়ির ভিতরেই থাকতে বলা হয়েছে সকলকে। খুব জরুরি দরকার না হলে কেউ রাস্তায় বেরোচ্ছেন না। ঠাণ্ডা ও তুষারঝড়ে কলোরাডোতে মৃত্যু হয়েছে ৪ জনের, শুধুমাত্র নিউ ইয়র্কেই মারা গিয়েছেন ১২ জন। মোট ৯টি প্রদেশ থেকে মৃত্যুর খবর এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top