News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জের জঙ্গলে উদ্ধার নিখোঁজ মহিলার ঝুলন্ত মৃতদেহ
Image

বিশ্রামগঞ্জের জঙ্গলে উদ্ধার নিখোঁজ মহিলার ঝুলন্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ বিশ্রামগঞ্জ থানার রামনগর পাগলী বাড়ির জঙ্গল থেকে নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷  রামনগর পাগলী বাড়ির গভীর জঙ্গলে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়েছে৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানায় রামনগর পাগলী বাড়ি এলাকার বাসিন্দা রবি গোপাল দেববর্মার সহধর্মিনী মায়া রানী শনিবার সন্ধ্যা রাত থেকে নিখোঁজ  ছিলেন৷ পরিবারের লোকজন  খোঁজাখুঁজি করার পর মায়ারানি দেববর্মার কোনো রকম সন্ধান পাওয়া যায়নি৷ সোমবার  বেলা সাড়ে দশটা নাগাদ এলাকারই একটি গভীর জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার পথে মায়ারানী দেববর্মার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পথচারীরা৷ খবর দেওয়া হয় মায়া রানী দেববর্মার পরিবারকে ও বিশ্রামগঞ্জ থানা পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত মায়ারানি দেববর্মার পরিবারের লোকজন৷ কান্নায় ভেঙে পরিবারের সদস্যরা৷ সংবাদমাধ্যমে এমনটাই জানান এলাকাবাসী৷

Releated Posts

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top