নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ বিশ্রামগঞ্জ থানার রামনগর পাগলী বাড়ির জঙ্গল থেকে নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ রামনগর পাগলী বাড়ির গভীর জঙ্গলে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়েছে৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানায় রামনগর পাগলী বাড়ি এলাকার বাসিন্দা রবি গোপাল দেববর্মার সহধর্মিনী মায়া রানী শনিবার সন্ধ্যা রাত থেকে নিখোঁজ ছিলেন৷ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পর মায়ারানি দেববর্মার কোনো রকম সন্ধান পাওয়া যায়নি৷ সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ এলাকারই একটি গভীর জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার পথে মায়ারানী দেববর্মার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পথচারীরা৷ খবর দেওয়া হয় মায়া রানী দেববর্মার পরিবারকে ও বিশ্রামগঞ্জ থানা পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত মায়ারানি দেববর্মার পরিবারের লোকজন৷ কান্নায় ভেঙে পরিবারের সদস্যরা৷ সংবাদমাধ্যমে এমনটাই জানান এলাকাবাসী৷

বিশ্রামগঞ্জের জঙ্গলে উদ্ধার নিখোঁজ মহিলার ঝুলন্ত মৃতদেহ
Tags:
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…
















