News Flash

  • Home
  • খেলা
  •  অমরপুরে ছোটদের ক্রিকেট তিন রানে জয় রাঙ্গামাটির
Image

 অমরপুরে ছোটদের ক্রিকেট তিন রানে জয় রাঙ্গামাটির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।।রোমাঞ্চকর ম্যাচ। শেষ পর্যন্ত জয় আসলো ৩ রানে। তাতে রাঙ্গামাটি স্কুল পরাজিত করলো দক্ষিণ অমরপুর টাউন স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। রবিবার চন্ডিবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাঙ্গামাটি স্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ৮৬ রান করে। দল সর্বোচ্চ ৪১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে নয়ন দাস ৪১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং নকুল দাস ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দক্ষিণ অমরপুর টাউন স্কুলের পক্ষে প্রীতম পাল (‌৪/‌১১) এবং অয়ুষ আচার্য (‌৩/‌২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৮.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ অমরপুর টাউন স্কুল ৮৩ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে কার্যত একাই লড়াই করে দলনায়ক শুভ্রজিৎ সরকার। ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। দলের ৪ জন ব্যাটসম্যান রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরতেই চাপে পড়ে যায় দক্ষিণ অমরপুর টাউন স্কুল। রাঙ্গামাটি স্কুলের পক্ষে দলনায়ক নকুল দাস (‌২/‌১৭) এবং শায়ন দাস (‌২/‌২৭) সফল বোলার।‌‌  ‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top