ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।।রোমাঞ্চকর ম্যাচ। শেষ পর্যন্ত জয় আসলো ৩ রানে। তাতে রাঙ্গামাটি স্কুল পরাজিত করলো দক্ষিণ অমরপুর টাউন স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। রবিবার চন্ডিবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাঙ্গামাটি স্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ৮৬ রান করে। দল সর্বোচ্চ ৪১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে নয়ন দাস ৪১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং নকুল দাস ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দক্ষিণ অমরপুর টাউন স্কুলের পক্ষে প্রীতম পাল (৪/১১) এবং অয়ুষ আচার্য (৩/২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ অমরপুর টাউন স্কুল ৮৩ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে কার্যত একাই লড়াই করে দলনায়ক শুভ্রজিৎ সরকার। ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। দলের ৪ জন ব্যাটসম্যান রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরতেই চাপে পড়ে যায় দক্ষিণ অমরপুর টাউন স্কুল। রাঙ্গামাটি স্কুলের পক্ষে দলনায়ক নকুল দাস (২/১৭) এবং শায়ন দাস (২/২৭) সফল বোলার।

অমরপুরে ছোটদের ক্রিকেট তিন রানে জয় রাঙ্গামাটির
Tags:
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















