News Flash

  • Home
  • দেশ
  • জেজে হাসপাতালে অভিনেত্রী তুনিশা শর্মার ময়নাতদন্ত সম্পন্ন, রিপোর্ট অপেক্ষায়
Image

জেজে হাসপাতালে অভিনেত্রী তুনিশা শর্মার ময়নাতদন্ত সম্পন্ন, রিপোর্ট অপেক্ষায়

মুম্বই, ২৫ ডিসেম্বর (হি.স.): টিভি সিরিয়ালের সেটে অস্বাভাবিকভাবে মৃত অভিনেত্রী তুনিশা শর্মার দেহের ময়নাতদন্ত রবিবার ভোরে নাইগাঁর জেজে হাসপাতালে হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রবিবার ওয়ালিভ পুলিশ জানায়,”সকাল ৪:৩০ টা পর্যন্ত ময়নাতদন্ত করা হয় এবং ৪-৫ জন পুলিশ কর্মীও উপস্থিত ছিলেন।” মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। প্রসঙ্গত, টিভি সিরিয়ালের সেটে শনিবার অভিনেত্রী তুনিশা শর্মা (২০) চা বিরতির পরে অভিনেত্রী টয়লেটে যান এবং তিনি ফিরে না এলে পুলিশ দরজা ভেঙ্গে তার দেহ উদ্ধার করে।
ওয়ালিভ পুলিশ অভিনেত্রী তুনিশা শর্মার সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে।

ওয়ালিভ পুলিশ জানিয়েছে, ধৃত খানকে সোমবার আদালতে হাজির করা হবে। এর আগে, পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে অভিনেত্রী তুনিশা শর্মাকে যেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেখানে পুলিশ বিশেষ তল্লাশি করে নমুনা সংগ্রহের কাজ করেছে। খুন এবং আত্মহত্যা দুদিক থেকেই টিভি অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু তদন্ত করবে। অভিনেত্রী সর্বশেষ যে সিরিয়ালে কাজ করছিলেন তার সেটে উপস্থিত লোকেরা দাবি করেন যে তিনি আত্মহত্যা করে মারা গেছেন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top