News Flash

  • Home
  • দেশ
  • বিহারে ইটভাটার চিমনিতে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৯; আহত ৮ জন, শোকপ্রকাশ মোদী ও নীতীশের
Image

বিহারে ইটভাটার চিমনিতে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৯; আহত ৮ জন, শোকপ্রকাশ মোদী ও নীতীশের

জখমের সংখ্যা অন্তত ৮। তাঁদের অনেকের অবস্থাই ‘গুরুতর’ বলে জেলা প্রশাসন জানিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আহত ৮ জন রাক্সাউলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাক্সাউলের এএসপি চন্দ্র প্রকাশ জানিয়েছেন, “সমস্ত দিক থেকে তদন্ত করা হচ্ছে। বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।”

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে রামগারওয়া থানার অন্তর্গত নরিরগীর অঞ্চলের ওই ইটভাটায় কাজ চলাকালীন হঠাৎই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের সময় চিমনির কাছে বেশ কয়েক জন শ্রমিক ছিলেন। তাঁরাই দুর্ঘটনার শিকার হন। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। রাতেই পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছন। আনা হয় অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়ি। আহতদের স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করানো হয়।

ইটভাটার চিমনি ফেটে ৯ জন শ্রমিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। শনিবার সকালে টুইট করে নীতীশ জানিয়েছেন, ইটভাটার চিমনি ফেটে শ্রমিকদের মৃত্যুতে শোকস্তব্ধ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার ভার বহন করবে সরকার।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top