News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে পরিষেবা নিতে গিয়ে সেবিকার বিরুদ্ধে দূর্ব্যবহারের অভিযোগ
Image

জিবি হাসপাতালে পরিষেবা নিতে গিয়ে সেবিকার বিরুদ্ধে দূর্ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷  জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীকে হয়রানি করার অভিযোগ এক সেবিকার বিরুদ্ধে৷ জিবি হাসপাতালে এমআরআই করতে গেলে সেখানে কর্মরত সেবিকা তাদের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ৷ জানা যায় আমতলী এলাকার বাসিন্দা প্রদীপ সরকারকে এমআরআই করার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসেন ওনার স্ত্রী৷ কিন্তু হাসপাতালের এক সেবিকা তাদের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ৷ প্রদীপ সরকারের স্ত্রী জানান ১৬ ডিসেম্বর প্রদীপ সরকারের এমআরআই করার জন্য সময় দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক তারা ১৬ ডিসেম্বর তিনি স্বামীকে নিয়ে জিবি হাসপাতালে আসেন৷ এমআরআই করতে যাওয়ার পর সেখানে কর্তব্যরত সেবিকা তাদের সাথে খারাপ ব্যবহার করে৷ তারপর এমআরআই করে৷ এমআরআই শেষে ৫ দিন পর রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়৷ কিন্তু দুই দিন পর হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় প্রদীপ সরকারের এমআরআই ভুল হয়েছে, তাই ফের এমআরআই করতে হবে৷ দ্বিতীয়বার এমআরআই করার জন্য শুক্রবার সময় দেওয়া হয়৷ সেই মোতাবেক তিনি স্বামীকে নিয়ে এইদিন জিবি হাসপাতালে আসেন৷ জিবি হাসপাতালে এমআরআই করতে গেলে সেখানে কর্মরত সেবিকা তাদের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top