News Flash

  • Home
  • মুখ্য খবর
  • করোনা নতুন রূপ, রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
Image

করোনা নতুন রূপ, রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷  ভয় ধরাচ্ছে করোনার নয়া রূপ৷ আজ সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ বৈঠকে মূলত রাজ্যগুলিতে করোনা সংক্রমণ রুখতে পরিকাঠামো অর্থাৎ আক্রান্তের সংখ্যা কত, টিকাকরণের হার কেমন, করোনা পরীক্ষার হার, জিনোম সিকোয়েন্সিং ব্যবস্থা কেমন- এই সমস্ত বিষয়গুলি নিয়েই আলোচনা করা হয়৷
করোনা পরিস্থিতি নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ৷ ত্রিপুরা রাজ্যেও করোনা বিধি যথাযথভাবে মেনে চলার জন্য প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে৷ করোণা মোকাবেলায় দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে  ত্রিপুরাতেও বিধি নিষেধ আরোপিত হচ্ছে৷ মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হচ্ছে৷ জনবহুল এলাকাগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখার উপরও গুরুত্ব দেওয়া হবে৷ কেন্দ্রীয় সরকারের যাবতীয় বিধি নিষেধ মেনেই রাজ্যেও এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে রাজ্য প্রশাসনের এক  কর্মকর্তা জানিয়েছেন৷ চিনে ভয়াবহ রূপ নিয়েছে করোনা সংক্রমণ৷ সে দেশে প্রতিদিনই প্রায় লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন৷ মৃত্যুও হচ্ছে হাজার হাজার মানুষের৷ এই পরিস্থিতিতে উদ্বিগ্ণ কেন্দ্রীয় সরকারও৷ চিনের মতো ভারতেও যাতে করোনা ভয়াবহ আকার ধারণ না করে, তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ মাস্ক পরা থেকে শুরু করে যাবতীয় করোনাবিধি ফের  অনুসরণ করার কথা বলা হয়েছে৷ জোর দেওয়া হয়েছে করোনা পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সিংয়ের  উপরেও৷ এই পরিস্থিতিতেই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয়  স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷  চিনে ওমিক্রনের যে সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭-র প্রভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে৷ তা ইতিমধ্যেই ভারতেও পাওয়া গিয়েছে৷ গুজরাটে দুইজন ও ওড়িশায় দুইজনের খোঁজ মিলেছে, যারা এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন৷ এই খবর মেলার পর থেকেই আরও তৎপর হয়েছে কেন্দ্র৷ এদিনের বৈঠকে  রাজ্যে স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধা কতজন রয়েছেন, বিমানবন্দরে নজরদারি ও কেন্দ্রের নির্দেশিকা কতটা মেনে চলা হচ্ছে, তাও খতিয়ে দেখা হয়৷
 করোনা মোকাবেলায় প্রস্তুত রাজ্য সরকার৷ এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে  নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ করোনার তৃতীয় তরঙ্গ ভারতের বিভিন্ন রাজ্যে আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ কেন্দ্রীয় সরকার পরিস্থিতি মোকাবেলার জন্য শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছে৷ রাজ্যগুলিকে পরিস্থিত মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সে অনুযায়ী রাজ্য সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ শুক্রবার মরিয়ম নগরে খ্রিস্টান মিশনারী চার্চ পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী একথা জানান৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন তিনি করোণা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সচিবকে নির্দেশ দিয়েছেন৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী জানান এর জন্য রাজ্যের স্বাস্থ্যকর্মী সকল স্তরের কর্মীরা প্রশিক্ষিত৷ পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্যে প্রয়োজনীয়  পরিকাঠামো রয়েছে৷ রাজ্যের জনগণকে সচেতন থাকতে এবং বিধি নিষেধ মেনে চলতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অবশ্য এখনো পর্যন্ত রাজ্যে তৃতীয় তরঙ্গে করোণা আক্রান্তের কোন খবর নেই৷

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top