News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের কামড়ে কাঁপছে উত্তর ভারত; দিল্লি ফের মরশুমের শীতলতম, বিঘ্নিত ট্রেন চলাচল
Image

শীতের কামড়ে কাঁপছে উত্তর ভারত; দিল্লি ফের মরশুমের শীতলতম, বিঘ্নিত ট্রেন চলাচল

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.) : শীতের কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। দিল্লি থেকে উত্তর প্রদেশ, পঞ্জাব থেকে হরিয়ানা-সর্বত্রই জমজমাট ঠাণ্ডা। শুক্রবার ফের একবার মরশুমের শীতলতম দিন উপভোগ করল রাজধানী দিল্লি। এদিন দিল্লিতে তাপমাত্রার পারদ কমে ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। জম্পেশ শীতের মধ্যেও কুয়াশা পিছু ছাড়ছে না। ঘন কুয়াশার কারণে এদিনও দৃশ্যমানতা কম ছিল দিল্লি-সহ উত্তর ভারত জুড়ে। আর তাই এদিন ২১টি ট্রেন দেরিতে চলাচল করেছে।

দিল্লিতে এদিন সকালে জাঁকিয়ে ঠাণ্ডা ছিল, একই রকম অথবা তার বেশি ঠাণ্ডা ছিল উত্তর প্রদেশ ও পঞ্জাবে। পঞ্জাবের ভাটিন্ডা এদিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সকাল ৮.৩০ মিনিট পাটিয়ালা ও আম্বালায় দৃশ্যমানতা ছিল ২৫ মিটার। হিসার, রোহতক, কর্নাল, চুরু, গঙ্গানগর, মিরাট, বেরেলি, গোরক্ষপুর এবং আগরতলায় ৫০ মিটার। দিল্লি (সফদরজং এবং পালাম)- ২০০ মিটার। শনিবারের আগে কুয়াশা কাটার কোনও সম্ভাবনা নেই উত্তর ভারতে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top