News Flash

  • Home
  • খেলা
  • লাল-হলুদ কার্ড দেখেও ফ্রেন্ডসের বিরুদ্ধে সহজ জয় এগিয়ে চলো’র
Image

লাল-হলুদ কার্ড দেখেও ফ্রেন্ডসের বিরুদ্ধে সহজ জয় এগিয়ে চলো’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।।

ফ্রেন্ডস ইউনিয়নকে নিয়ে ছেলেখেলা করে জয় পেলো এগিয়ে চলো সংঘ। বৃহস্পতিবার উমাকান্ত ময়দানে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগে। ম্যাচে এগিয়ে চলো সংঘ ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো ফ্রেন্ডস ইউনিয়নকে। ধারে ভারে সব দিক থেকেই এগিয়ে থেকে মাঠে নামে এগিয়ে চলো সংঘ। বিগ বাজেটের টিম বলে কথা। তবে ম্যাচে যেই ভাবে একের পর এক গোলের সুযোগ নষ্ট করলো এগিয়ে চলোর ফুটবলাররা তা দেখে দর্শকরা অবাক। গোল তো গোল , পেনাল্টি পর্যন্ত হাতছাড়া হলো দলের। তা ও বিদেশি অ্যারিস্টাইড মিস করলেন পেনাল্টি। তার মতো ফুটবলারের কাছ থেকে এটা আশা করে নি দর্শকরা। গোটা ম্যাচে যদি সঠিকভাবে এগিয়ে চলো সংঘ খেলতো তাহলে গোলের ব্যবধান কম করে এক ডজন হতো। সেই জায়গায় ৫-০ গোলেই হলো ম্যাচের ফয়সালা। এর মধ্যে জোড়া গোল করলেন পারভেজ ভূঁইয়া। এছাড়া একটি করে গোল করেন নাইসা জমাতিয়া, অ্যারিস্টাইড এবং মুস্তাফা। অপরদিকে ফ্রেন্ডস ইউনিয়ন তাদের সাধ্য মতো আপ্রাণ প্রয়াস চালায় গোল পরিশোধ করার লক্ষ্যে। তবে দিনটাই হয়তো ছিল না তাদের। যার ফলে একটি গোল ও করতে পারলো না ফ্রেন্ডস ইউনিয়ন। সুবাদে জয় হাসিল করে মাঠ ছাড়লো এগিয়ে চলো শিবির। ম্যাচের সেরা ফুটবলার হলেন এগিয়ে চলো সংঘের পারভেজ ভূঁইয়া। তার হাতে আর্থিক পুরস্কার তুলে দিলেন রাজ্যের প্রাক্তন ফুটবলার রাজু লামা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top