News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষেত্রমোহন ইংরেজি মাধ্যম একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন করা হল
Image

ক্ষেত্রমোহন ইংরেজি মাধ্যম একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন করা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ সরকার হলো জনগণের অর্থ সঠিকভাবে কাজে শিক্ষা স্বাস্থ্য এবং খেলাধুলার ক্ষেত্রে কাজে লাগানোর মালিক৷ বুধবার ক্ষেতমোহন নতুন ইংরেজি মাধ্যম একাডেমি ভিত্তি প্রস্তর স্থাপন করে বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ কুচক্রীরা বহুদিন ধরে বলেছেন ডেন্টাল কলেজ রাজ্যে হবে না৷ এবং কলেজটি যাতে না হয় তার জন্য কুচক্রীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্য সফরের আগের দিন চিঠি পর্যন্ত দিয়েছেন৷ পরবর্তী সময় প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য সরকারকে ফোন করে উদ্বেগ প্রকাশ করে৷ তারপর সমস্ত তথ্য প্রমাণ পাঠানোর পর প্রধানমন্ত্রীর অফিসে৷ তারপর বুঝতে পারে কোন অনিয়ম নেই ডেন্টাল কলেজ উদ্বোধনে৷ কিন্তু এই পান্ডিত ব্যক্তিদের জন্য ১০,৩২৩ চাকরিচ্যুত হয়েছে৷ আজ তারা শুধু এভাবে বিধানসভার বাইরেই নয়, বিধানসভার ভেতরও সমস্যা সৃষ্টি করেছে৷ তাদের মাথার মধ্যে সব সময় কুচিন্তা থাকে৷ বুধবার ক্ষেতমোহন নতুন ইংরেজি মাধ্যম একাডেমি ভিত্তি প্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন৷ সুকলটি নির্মাণ করার জন্য এক কোটি টাকা প্রদান করা হয়েছে৷ পূর্ত দপ্তর এর জন্য কাজ ইতিমধ্যেই শুরু করে দেবে৷ আরো এক কোটি টাকা পূর্ত দপ্তরের ফান্ড থেকে দেওয়া হবে৷ আয়োজিত এই দিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top