News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অন্য দলের সাথে জোট গঠনে কংগ্রেস প্রস্তুত ঃ বীরজিৎ সিনহা
Image

অন্য দলের সাথে জোট গঠনে কংগ্রেস প্রস্তুত ঃ বীরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷  আগামী ২৮শে ডিসেম্বর কৈলাশহরে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কংগ্রেসের নির্বাচনী প্রচার৷ এজন্য দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে৷৷ আজ ঊনকোটি জেলার কৈলাশহরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি  বীরজিত সিনহা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে, আগামী ২৮ শে ডিসেম্বর শহরের উনকোটি কলাক্ষেত্রে কংগ্রেসের কর্মী সম্মেলনের মাধ্যমে কংগ্রেসের নির্বাচনী আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন৷ উক্ত সভাতে উপস্থিত থাকবেন ডাক্তার অজয় কুমার (ত্রিপুরা ইনচার্জ) ও যারিতা লাইফ লাং (ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদিকা), বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের বিশিষ্ট পদাধিকারীগণ৷ কৈলাশহরের মূল দাবি এয়ারপোর্ট , রেল লাইন ও ইংলিশ মিডিয়াম কলেজ ইত্যাদি৷ এছাড়া ঐদিন অর্থাৎ ২৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় প্রতি বছরের ন্যায় এবারও আশুরা সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় শুরু হচ্ছে সংহতি মেলা৷ এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন এবারের নির্বাচনে শাসক দলকে যেকোনো মূল্যে পরাজিত করে শাসন ক্ষমতা দখল করায় কংগ্রেস দলের মূল লক্ষ্য৷ এক্ষেত্রে জোট গঠনসহ যে যে রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন তা করতে কংগ্রেস প্রস্তুত৷ তিনি এদিন বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে বলেন জনগণের কাছে ভোট চাওয়ার তাদের আর কোন অধিকার নেই৷ রাজ্যের জনগণ তাদের তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপি আইপিএফটি জোট সরকারকে পরাজিত করে নতুন সরকার গঠন করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top