News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চায়েতে বিজেপিকে জেতালেই আবাস যোজনা পাবেন বঞ্চিতরা, কাঁথিতে প্রতিশ্রুতি শুভেন্দুর
Image

পঞ্চায়েতে বিজেপিকে জেতালেই আবাস যোজনা পাবেন বঞ্চিতরা, কাঁথিতে প্রতিশ্রুতি শুভেন্দুর

কাঁথি, ২১ ডিসেম্বর (হি.স.) : বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বিজেপির হাই ভোল্টেজ জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “২০২৩ পঞ্চায়েতে বিজেপিকে জেতাতে হবে। বিজেপিকে জেতাতে পারলে ২০১৮ সালের তালিকায় তৃণমূল নাম তোলেনি অথচ পাওয়ার জন্য উপযুক্ত। তাঁদেরকে আমরা ২০২৪ সালে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আবাস যোজনা পাইয়ে দেব।”

শুভেন্দু বলেন, “রাজ্য পুলিশ দিয়ে পৌরসভার মতো ভোট লুঠ হবে না। গতকাল কাঁথিতে শিক্ষকদের একটা ছোট্ট ভোট ছিল। সেখানে জিতেছে বিজেপি, দ্বিতীয় সিপিএম, তৃতীয় তৃণমূল। ভোট দিতে দিলে তাই হবে। এখানে বিজেপি থাকবে, তৃণমূলের কোনও অস্তিত্ব থাকবে না।”

বিরোধী দলনেতা বলেন, “আমি ২০২০ সালের ১৯ ডিসেম্বর যোগদান করি বিজেপি। পিসি প্রথমে বললেন আমি ৪ জানুয়ারি নন্দিগ্রাম যাব। ১৮ জানুয়ারি এলেন। বললেন নন্দীগ্রাম মেজবোন, ভবানীপুর বড় বোন। এবার নন্দীগ্রামে কী হয়েছে আপনারা জানেন। ১৯৫৬! ভোটের আগে ভাইপো সভা করতে এল। সেখানে এসে বলল আমায় তোর বাপকে ডাক। তারপর পিসি মিটিং করলেন। মাঠ ফাঁকা। কাঁথির লোক কী উত্তর দিল? দক্ষিণ কাঁথি বিজেপি, উত্তর কাঁথি বিজেপি, খেজুরি বিজেপি, ভগবানপুর বিজেপি নন্দীগ্রামে নিজে হারলেন। আপনারা নিশ্চিন্তে থাকুন কাঁথি-তমলুক লোকসভা নরেন্দ্র মোদীকে দেওয়ার দায়িত্ব শুভেন্দু অধিকারীর।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top