News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি নেওয়া হচ্ছে না : ব্রাত্য বসু
Image

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি নেওয়া হচ্ছে না : ব্রাত্য বসু

শিলিগুড়ি, ২১ ডিসেম্বর (হি.স.) : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাঁচ একর জমি নেওয়া হচ্ছে না।বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে গিয়ে এমনটাই জানিয়েছেন।

জমি বিতর্কে দীর্ঘদিন ধরেই উত্তাল ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশের জমি বেসরকারি সংস্থার হাতে চলে যাচ্ছে। এই অভিযোগ উঠতেই বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের একাংশের ছাত্রছাত্রী থেকে শুরু অধ্যাপকরা। বুধবার শিলিগুড়ি পৌঁছন শিক্ষামন্ত্রী। সেখানে সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছেন, এই পাঁচ একর জমি নেওয়া হচ্ছে না। জমি অন্যত্র নেওয়া হবে। যে প্রতিষ্ঠান এখানে গড়ে তোলার কথা ছিল তা অন্যত্র গড়ে তোলা হবে। এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে কি আন্দোলনের চাপে সরকার জমি ফিরিয়ে দিল? উত্তরে ব্রাত্য বসু জানিয়েছেন, এর সঙ্গে এই আন্দোলনের সম্পর্ক নেই। এ দিন ব্রাত্য বলেন, “উত্তরবঙ্গের জমি নেওয়া হচ্ছে না। পর্যটন দফতর অন্য কোথাও জমি নেবে। সরকার খতিয়ে দেখছে অন্য কোথায় এই প্রজেক্টটি তৈরি করা যেতে পারে।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আন্দোলনে সামিল পড়ুয়া থেকে শিক্ষক সকলে। তাঁদের দাবি বিশ্ববিদ্যালয়ের পাঁচ একর জমি যাতে বেসরকারি কোনও সংস্থার হাতে তুলে না দেওয়া হয়। এর আগেও একাধিকবার আন্দোলন হয়েছে। সেই সময় সরকার ও বিশ্ববিদ্যালয় কাউন্সিল জানিয়েছিল সিদ্ধান্ত বাস্তবায়িত হবেই। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছনোর আগেই আন্দোলনকারীরা ভিড় জমান। জমি হস্তান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে চলে স্লোগান। পাল্টা জমায়েত করে তৃণমূল ছাত্র পরিষদও। মাইক ভাঙচুরের পাশাপাশি এক পড়ুয়াকে মারধরেরও অভিযোগ উঠেছে। তবুও আন্দোলনে অনড় থাকেন বিক্ষোভকারীরা। তাঁরা জানিয়ে দেন কোনও পরিস্থিতেই জমি নেওয়া যাবে না। তাঁরা বিষয়টি ব্রাত্য বসুকে লিখিতভাবে জানাবেন। এরপরই সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য। আর তারপর সাফ জানান যে জমি অধিগ্রহণ হচ্ছে না।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top