News Flash

  • Home
  • দেশ
  • কম্বল-কাণ্ডে দুর্গাপুর থেকে আটক বিজেপি কাউন্সিলার
Image

কম্বল-কাণ্ডে দুর্গাপুর থেকে আটক বিজেপি কাউন্সিলার

আসানসোল, ২০ ডিসেম্বর (হি.স.): কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়েছে রাজ্যজুড়ে। এই মামলায় এবার দুর্গাপুরের কাঁকসা থানা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে আটক করা হল আসানসোল পুরনিগমের কুলটি এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার অমিত তুলসিয়ানকে। তাঁকে আসানসোল উত্তর থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

গত ১৪ ডিসেম্বর আসানসোলের রেলপারের রামকৃষ্ণ ডাঙালের ঘটনায় মৃত ঝালি দেবী বাউরির ছেলে সুখেন বাউরির লিখিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর করা হয়েছে। তাতে অজ্ঞাতপরিচয়দের পাশাপাশি নির্দিষ্ট করে ১০ জনের নাম আছে। তার মধ্যে অন্যতম হল জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠ এই বিজেপি কাউন্সিলার। আসানসোলের রেলপার এলাকার জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠ আরও এক বিজেপি কাউন্সিলার গৌরব গুপ্তর নাম এফআইআরে আছে। তাঁকে পুলিশ এখানও আটক করেনি। জিতেন্দ্র তিওয়ারির নামও আছে এফআইআরে। জিতেন্দ্র জায়া আসানসোল পুরনিগমের বিরোধী কাউন্সিলারদের দলনেত্রী চৈতালি তিওয়ারিকে জেরা করতে চেয়ে ইতিমধ্যেই আসানসোল উত্তর থানার পুলিশ তাঁর আবাসনে দু’টি নোটিশ পাঠিয়েছে।

অন্যদিকে, এদিন আটক হওয়া অমিত তুলসিয়ান দু’দিন আগে এক ভিডিও বার্তায় এই ঘটনায় তাঁর নাম এফআইআরে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাতে তিনি বলেন, ‘ওই অনুষ্ঠানের উদ্যোক্তা আমি ছিলাম না। শুধুমাত্র আমন্ত্রিত হয়ে সেখানে যাই। অথচ পুলিশ আমার নাম এফআইআরে দিয়েছে। গাড়ি গাড়ি পুলিশ পাঠিয়ে আমার পরিবারকে হেনস্তা করা হচ্ছে।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top