News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসসেনর উদাসীনতায় মার খাচ্ছেন কৃষক ও জুমিয়ারা
Image

তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসসেনর উদাসীনতায় মার খাচ্ছেন কৃষক ও জুমিয়ারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ তিপরা মথা পরিচালিত রাজ্যের এডিসি প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের নামে সরকারি অর্থের অপচয় হচ্ছে৷ শনিবার এডিসির ভূমি ও উদ্যান সংরক্ষণ দপ্তরের কাঞ্চনপুর  মহকুমা ভিত্তিক লক্ষাধিক টাকা খরচ করে জুমে উৎপাদিত সবজি প্রদর্শনীর আয়োজন করা হয়৷ মহকুমার দক্ষীণাঞ্চল হিসেবে পরিচিত আনন্দবাজার মোটর স্ট্যান্ড মাঠে সরকারি খরচে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সব্জি প্রদর্শনীর আয়োজন করা হলেও অনুষ্ঠানে সাধারণের উপস্থিতি ছিলো না৷ জানা গেছে এই সবজি প্রদর্শনীর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন এডিসির ইএম ভবরঞ্জন রিয়াং৷ যদিও  সবজি প্রদর্শনীর অনুষ্ঠানে এসে ফাঁকা মাঠ দেখে এডিসির ইএম ভবরঞ্জন রিয়াং ক্ষোভ প্রকাশ অনুষ্ঠান ছেড়ে  চলে যান৷  কার্যত জাতি উপজাতির মধ্যে সুড়সুড়ি দিয়ে আয়োজিত অনুষ্ঠান কৃষক এবং সাধারণ মানুষের সমাগমের অভাবে রীতিমত ভেস্তে যায়৷ পরবর্তীতে সমলোচনার হাত থেকে বাঁচাতে সন্ধ্যায় কার্যত ফাঁকা মাঠে সবজি প্রদর্শনীর উদ্বোধন করেন এডিসির ইএম ভবরঞ্জন রিয়াং৷ যদিও এডিসিতে তিপ্রা মথার প্রশাসন প্রতিষ্ঠার৷ পর সাধারণ কৃষক বা জুমিয়ারা কোন সরকারি সুযোগ সুবিধা পায়নি৷ তথাপি ঘটা করে লক্ষ টাকা খরচ করে এভাবে অনুষ্ঠানের আয়োজন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ণ ওঠছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top