News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়া নতুন জেলা কংগ্রেস সভাপতি নিযুক্ত হলেন শব্দ কুমার জমাতিয়া
Image

তেলিয়ামুড়া নতুন জেলা কংগ্রেস সভাপতি নিযুক্ত হলেন শব্দ কুমার জমাতিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সদ্য নিযুক্তি প্রাপ্ত সভাপতি শব্দ কুমার জমাতিয়াকে আনুষ্ঠানিকভাবে বরণ করল কংগ্রেসের কর্মী সমর্থকসহ নেতৃত্বরা৷ সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ  প্রথম কল্যাণপুরে জালাল সমস্ত অংশের নেতৃত্বদের নিয়ে মতবিনিময় ও বৈঠক করলেন৷ কল্যাণপুর কংগ্রেস ভবনে দলীয় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে গোটা এলাকার সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করলেন৷ এর পাশাপাশি আমন্ত্রণ জানিয়ে কল্যাণপুর প্রেসক্লাবের সদস্যদের সাথেও মত বিনিময় করলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শব্দকুমার জমাতিয়া৷ ক্ষুদ্র পরিসরে কথা বলতে গিয়ে কংগ্রেসের নব নিযুক্ত জেলা সভাপতি আগামী দিনে সমস্ত অংশের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন৷ পাশাপাশি তিনি দাবী করেছেন গোটা রাজ্যের মধ্যে মানুষ এখন পরিবর্তন চাইছে৷ তিনি আশাবাদী আগামী দিনে বেকার, ছাত্র, যুবক ,কৃষক সহ সকল অংশের মানুষ সম্মিলিতভাবে বর্তমান সরকারের বদল করে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত করবে৷ এদিন জেলা কংগ্রেস সভাপতির কল্যাণপুর সফরের সময় উনার সাথে অন্যান্যদের মধ্যে ছিলেন  পিসিসি সদস্য তথা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, দিলীপ দেববর্ম, কংগ্রেস নেতা সুভাষ পাল, কার্তিক দেবনাথ, গৌরীশঙ্কর রায়, যুব কংগ্রেসের জেলা সভাপতি বিপ্লব সাহা প্রমুখ৷ নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি শব্দ কুমার জমাতিয়ার কল্যাণপুরে সফর ঘিরে কংগ্রেস দলের নেতৃত্ব সহ উপস্থিত কর্মীদের মধ্যে ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top