News Flash

  • Home
  • খেলা
  • দীপঙ্করের অর্ধশতক সত্ত্বেও ইনিংসেই হারলো ত্রিপুরা, মধ্যপ্রদেশ জয়ী
Image

দীপঙ্করের অর্ধশতক সত্ত্বেও ইনিংসেই হারলো ত্রিপুরা, মধ্যপ্রদেশ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। ইনিংস পরাজয় এড়ানো সম্ভব হলো না ত্রিপুরার। মহারাষ্ট্রের মতো মধ্যপ্রদেশের কাছেও একপ্রকার গো-হারা হারতে হলো ত্রিপুরার অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের। মধ্যপ্রদেশ ইনিংস সহ ৬৫ রানের ব্যবধানে ত্রিপুরাকে হারিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট অর্জন করে নিয়েছে। প্রথম ইনিংসের মতো ত্রিপুরার টেল এন্ডার ব্যটার্সরা দ্বিতীয় ইনিংসে কিছুটা রান পেলে পরাজয় এড়ানো যেতো। ওপেনিং জুটির দীপঙ্কর এবং দেবাংশু আউট হয়ে প্যাভেলিয়নের ফিরতেই ত্রিপুরা দল যেন পরাজয়ের প্রমাদ গুনতে থাকে। দীপঙ্কর অর্ধশতক করেছে এটাই স্বস্তির খবর। ১০৭ বল খেলে ১১ টি বাউন্ডারি সহযোগে দীপঙ্কর ভাটনগর ৫৪ রান করে উপযুক্ত ওপেনারের স্থানটি ধরে রাখতে পেরেছে। দেবাংশুর ২৬ রানের পর বিশাল শীলের ২৪ রান ও দেবজ্যোতি পালের ১৪ রান কিছুটা উল্লেখ করার মতো। মধ্যপ্রদেশের বোলার আয়াম সরাদানা দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট তুলে নিয়েছে ৩৫ রানের বিনিময়ে। দুই ইনিংস মিলিয়ে তার ৯টি উইকেট হলো। উল্লেখ্য, সুরাটে সি.কে পিঠাওয়ালা গ্রাউন্ডে বিজয় মার্চেন্ট ট্রফির চতুর্থ ম্যাচে ত্রিপুরা দল মধ্যপ্রদেশের কাছে ইনিংসে হেরে পয়েন্ট খুইয়েছে। প্রথম ম্যাচেও মহারাষ্ট্রের কাছে ইনিংস সহ ১১৩ রানের ব্যবধানে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে আসামের কাছে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল। তৃতীয় ম্যাচে দুরন্ত জয় ত্রিপুরার। সিকিমকে ইনিংস সহ ৩১১ রানের ব্যবধানে হারিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট পেয়েছিল। গ্রুপ লীগে ত্রিপুরার শেষ ম্যাচ আগামী ২৩ থেকে ২৫ ডিসেম্বর, উড়িষ্যার বিরুদ্ধে। সংক্ষিপ্ত স্কোর মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৩৮০ রান। ত্রিপুরা প্রথম ইনিংসে ১৭২ ও দ্বিতীয় ইনিংসে ১৪৩ রান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top