News Flash

Image

হোজাই জেলার ডবকায় মহিলার ঘরে অগ্নিসংযোগ

হোজাই (অসম), ১৭ ডিসেম্ভর (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত ডবকার দীঘলজারুনি গ্রামে জনৈক মহিলার ঘরে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুষ্কৃতী দল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে। অগ্নিসংযোগকারীকে শনাক্ত করে থানায় এজাহার দায়ের করেছেন ভিক্তভোগী। এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

বিবরণে জানা গেছে, ডবকার দীঘলজারুনি গ্রামের জনৈক সায়না বেগম নামের মহিলা তার দুই সন্তানকে নিয়ে প্রতিদিনের মতো গতকাল রাতেও নিজের ঘরে ঘুমিয়েছিলেন। এমতাবস্থায় মধ্য রাতে তিনজনের এক দুষ্কৃতী দল তার ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘুমের ঘোরে সায়না বেগম তার ঘরে আগুনের শিখা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকারে ছুটে যান প্রতিবেশীরা।

প্ৰতিবেশীদের সহযোগিতায় কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্ৰিত হলেও ততক্ষণে জ্বলেপুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্র সহ ঘরের একাংশ। ঘরোয়া কোন্দলের জেরে অগ্নিসংযোগের ঘটনা বলে অভিযোগপত্রে লিখেছেন সায়না বেগম। চিৎকার চেঁচামেচি করার সময় তিন দুষ্কৃতী পালিয়ে যেতে দেখে তাদের শনাক্ত করে রেখেছেন পরিবারের অন্য এক মহিলা। রশিদ আহমেদ, গিয়াস উদ্দিন এবং আজিজুল হক নামের তিন ব্যক্তির নামে ডবকা থানায় এজাহার দায়ের করেছেন সায়না বেগম।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top