News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে স্ত্রী ও কন্যা নিখোঁজ, থানার দ্বারস্থ স্বামী
Image

উদয়পুরে স্ত্রী ও কন্যা নিখোঁজ, থানার দ্বারস্থ স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ উদয়পুর ১ নং ফুলকুমারী মধ্যপাড়া এলাকায় সহদেব ভৌমিকের স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ বেশ কয়েকদিন ধরে৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ উদয়পুর ১ নং ফুলকুমারী মধ্যপাড়া এলাকায় সহদেব ভৌমিকের স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ বেশ কয়েকদিন ধরে৷ এই বিষয়ে নিখোঁজ গৃহবধূর স্বামী  জানান, চলতি বছরের জুন মাসের ২৫ তারিখ সহদেব ব্যাঙ্গালোরে গিয়েছিলো কাজের সন্ধানে৷ কিন্তু ব্যাঙ্গালোরে যাওয়ার পর দুমাস পর থেকে স্ত্রীর যখন মোবাইল ফোনে কথা বলতেন কিছু অসংলগ্ণতা লক্ষ্য করে সহদেব৷ এবিষয়টি আঁচ করতে পেরেই ডিসেম্বর মাসের ৬ তারিখ বাড়িতে চলে আসে সহদেব ভৌমিক৷ কিন্তু বাড়িতে এসে দেখতে পায় গৃহবধূ মল্লিকা দাস ও তার ছোট্ট একটি কন্যা সন্তান বাড়ি থেকে নিখোঁজ৷ বাড়িতে গৃহবধূকে না দেখতে পেয়ে বহু খোঁজাখুঁজি করে স্বামী সহদেব৷ পরবর্তী সময় উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে সহদেব৷ এদিকে স্বামী সহদেব স্ত্রী ও মেয়েকে পাওয়ার কাতর আবেদন নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়৷ এই নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উদয়পুর ১ নং ফুল কুমারী মধ্যপাড়া এলাকায়৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top