News Flash

Image

কৈলাসহর থানা এলাকায় পুলিশের রোডমার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঊনকোটি জেলার পাঁচটি থানা এলাকায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ প্রতিনিয়ত ওই পাঁচটি থানা এলাকায় পুলিশের রোডমার্চ অব্যাহত রয়েছে৷ আসন্ন বিধানসভা ভোটের পূর্বে ঊনকোটি জেলা আরক্ষা দপ্তরের পক্ষ থেকে ঊনকোটি জেলার প্রতিটি থানা এলাকায় রোডমার্চ শুরু হয়েছে৷ রোড মার্চের নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডি. ডারলং সহ জেলার অন্যান্য পুলিশ অফিসার সহ পুলিশ কর্মী, টি.এস.আর, সি.আর.পি.এফ জওয়ানরা৷ রোড মার্চটি মুলত কৈলাসহর মহকুমার ইরানি থানা কমপ্লেক্স থেকে শুরু হয়ে ইরানি বাজার, বাবুর বাজার, টিলাবাজার লক্ষীপুর ইতাদি এলাকা পায়ে হেটে কৈলাসহর থানা কমপ্লেক্সে এসে বিকাল চারটা নাগাদ ফের কৈলাসহর থানার অধীনে চন্ডিপুর শ্রীরামপুর এলাকায় রোড মার্চ করে পুনরায় শ্রীরামপুরে গিয়ে সমাপ্ত হয়৷ রোড মার্চ শেষে ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, ঊনকোটি জেলার অধীনে কৈলাসহর, ইরানি, ফটিকরায়, কুমারঘাট এবং পেচারতল এই ৫টি থানা এলাকাতে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তির পরিবেশ যেন সৃষ্টি না হয় তার জন্য৷ নিয়মিত ভাবে জওয়ানরা রোড মার্চ করবে৷ তাছাড়া অবৈধ ভাবে ড্রাগস সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধারের জন্য প্রতিদিন জেলার ৫টি থানার অধীনে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানও চলবে৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top