News Flash

Image

চন্দ্রপুুর বাঁধে স্বচ্ছ ভারত অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের প্রাক্কালে আগরতলা পুর নিগম এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বচ্ছ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার চন্দ্রপুর বাঁধের ওপর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং পার্কে বৃক্ষরোপন করা হয়৷
রবিবার রাজ্য সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের সূচনা করে দেশবাসীকে স্বচ্ছতার শিক্ষা দিয়েছিলেন৷ সে কারণেই প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে আগরতলা পুরো নিগম সহ রাজ্যের সর্বত্র স্বচ্ছ ভারত অভিযান চালিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে৷ এই কর্মসূচির অংক হিসেবে শনিবার আগরতলা শহর এলাকার চন্দ্রপুরে বাঁধের ওপর নির্মিত একটি পার্কে বৃক্ষরোপণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার৷ এছাড়া এলাকার কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ পার্ক সুন্দর্যায়ন ও বৃক্ষরোপণ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র বলেন প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্বচ্ছতার বার্তা দিয়েছিলেন সেই বার্তাকে পাথেয় করেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ সারা বছর ধরে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রতি তিনি সমস্ত ওয়ার্ডের জনগণের প্রতি আহ্বান জানান৷ তিনি আরো জানান চন্দ্রপুর বাঁধের উপর শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধি করার লক্ষ্যে তৈরি করা হলো পার্ক৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top