News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলার তিনটি সুকলের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন শিক্ষামন্ত্রী

আগরতলার তিনটি সুকলের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ৷  ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়৷  শনিবার বিদ্যালয় শিক্ষা দপ্তর এর উদ্যোগে আয়োজিত পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ৷ মূল অনুষ্ঠানটি হয় মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়ে৷ ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়৷ পশ্চিম জেলার ৯ টি সুকলের ৯৭৮ জন ছাত্রীকে এই বাই সাইকেল প্রদান করা হবে৷ এদের মধ্যে তিনটি সুকলের ছাত্রীরা এদিনের অনুষ্ঠানে অংশ নেয়৷ এগুলি হল মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয় এবং নেতাজী সুভাষ বিদ্যানিকেতন৷  ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ২৮ হাজার ৬ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ২৬ হাজার ৫৩০ জনকে বাই সাইকেল প্রদান করা হয় বলে জানান মন্ত্রী রতন লাল নাথ৷ মাঝে দুই বছর বন্ধ থাকার পর এবার দুই অর্থ বছরের মোট ৪৪ হাজার ৬৭৩ জনকে বাই সাইকেল প্রদান করা হচ্ছে বলে জানান তিনি৷  

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top