News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লামডিঙের জাতীয় সড়কে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত ২ কোটি টাকার গাঁজা, মহিলা সহ আটক চার
Image

লামডিঙের জাতীয় সড়কে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত ২ কোটি টাকার গাঁজা, মহিলা সহ আটক চার

লামডিং (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : মাদক সামগ্রী বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে লামডিং পুলিশ। শুক্রবার রাতে শিলচর-লামডিং ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে এক মহিলা সহ চারজনকে আটক করেছে লামডিং পুলিশ। হোজাই জেলার পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৬০টি প্যাকেটে ১২ কুইন্টাল ওজনের গাঁজা। বাজেয়াপ্তকৃত গআঁজাগুলির বাজারমূল্য ২ কোটি টাকার অধিক হবে বলে জানিয়েছেন লামডিং থানার ওসি।

ওসি জানান, গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে লরি চালক নাগাল্যান্ডের মন জেলার বাসিন্দা ইবমায়া থাপা, সহ-চালক ইয়ারিচুর। এর সঙ্গে মণিপুরের মূল পাচারকারী দেবেন সিং এবং মুক্তা দেবী নামের এক মহিলাক আটক করা হয়েছে৷

পাশাপাশি গাঁজাবাহী এইচআর ৩৮ এ ২৫২১ নম্বরের লরি এবং মণিপুরের দেবেন সিং ও মুক্তা দেবীর ব্যবহৃত এএস ১১ আর ৪৪০৪ নম্বরের হোন্ডাই ভেনু গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান ওসি।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে প্রদত্ত বয়ানের ভিত্তিতে ধৃত চারজনকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top