ক্রীড়া প্রতিনিধি।। ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের নবনির্বাচিত সভানেত্রী কিংবদন্তি এথলেট পি টি ঊষা সহ নতুনভাবে গঠিত আই ও এ’র সকল পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত। এক অভিনন্দন বার্তায় পর্ষদ সচিব আশা প্রকাশ করেন নতুন কমিটি দেশের খেলাধুলাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। এর সাথে তিনি নতুন কমিটিকে ত্রিপুরা সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বরে পুনর্গঠিত ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কাউন্সিলের অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অজয় প্যাটেল, ভাইস প্রেসিডেন্ট রাজলক্ষ্মী সিং দেউ ও গগন নারাং, কোষাধ্যক্ষ সহদেব যাদব, জয়েন্ট সেক্রেটারি কল্যান চৌবে ও অলকানন্দা অশোক, এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার্স অমিতাভ শর্মা, ভূপেন্দর সিং বাজুয়া, রোহিত রাজপাল, দোলা ব্যানার্জি, যোগেশ্বর দত্ত। অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন এমসি মেরি কম এবং ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন শরৎ কমল।
2022-12-15

