News Flash

  • Home
  • খেলা
  • উষা’কে অভিনন্দন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের
Image

উষা’কে অভিনন্দন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের

ক্রীড়া প্রতিনিধি।। ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের নবনির্বাচিত সভানেত্রী কিংবদন্তি এথলেট পি টি ঊষা সহ নতুনভাবে গঠিত আই ও এ’র সকল পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত। এক অভিনন্দন বার্তায় পর্ষদ সচিব আশা প্রকাশ করেন নতুন কমিটি দেশের খেলাধুলাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। এর সাথে তিনি নতুন কমিটিকে ত্রিপুরা সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বরে পুনর্গঠিত ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কাউন্সিলের অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অজয় প্যাটেল, ভাইস প্রেসিডেন্ট রাজলক্ষ্মী সিং দেউ ও গগন নারাং, কোষাধ্যক্ষ সহদেব যাদব, জয়েন্ট সেক্রেটারি কল্যান চৌবে ও অলকানন্দা অশোক, এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার্স অমিতাভ শর্মা, ভূপেন্দর সিং বাজুয়া, রোহিত রাজপাল, দোলা ব্যানার্জি, যোগেশ্বর দত্ত।  অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন এমসি মেরি কম এবং ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন শরৎ কমল।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top