News Flash

  • Home
  • দেশ
  • দরং এর ধুলায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
Image

দরং এর ধুলায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

দরং, ১৪ ডিসেম্বর (হি.স.) : দরং জেলার ধুলা পুলিশ থানার অধীনে থাকা পানিয়াখাট গ্রামে আচফুলি বেগম নামের গৃহবধূর মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে । পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন গৃহবধূর নিকটত্মীয়রা ।

স্বামী টংকো আলি এবং তার পরিবারের লোকেরা পরিকল্পনা করে হত্যা করে আত্মহত্যার রূপ দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর আত্মীয়রা । তাদের অভিযোগ, ধর্মীয় রীতি মেনে বিবাহ হলে বিবাহের পর থেকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করা হতো পরিবারের গৃহবধূর সঙ্গে । এক নিকটাত্মীয় জানান, আজ আচফুলি বেগমের মৃত্যু হয়েছে তাদের জানানো হয় । এরপর তারা সঙ্গে সঙ্গে ছুটে যান সেখানে । কিন্তু মৃত্যুকে সহজ ভাবে মানতে নারাজ তারা । ঘটনার তদন্তের জন্য পরে খবর দেওয়া হয় পুলিশে ।

পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মঙলদৈ অসামরিক চিকিৎসালয়ে ।

অন্যদিকে স্বামী টংকো আলী সহ তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গেছে ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top