News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারের মূল অভিমুখ হচ্ছে শেষ প্রান্তে বসবাসকারী মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল পৌঁছে দেওয়া : মুখ্যমন্ত্রী
Image

সরকারের মূল অভিমুখ হচ্ছে শেষ প্রান্তে বসবাসকারী মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল পৌঁছে দেওয়া : মুখ্যমন্ত্রী

আগরতলা ১৩ ডিসেম্বর: রাজ্যের বর্তমান সরকার জনগণের সরকার জনগণের উন্নয়নে কাজ করার জন্যই এই সরকার। সরকারের মূল অভিমুখই হচ্ছে রাজ্যের শেষ প্রান্তে বসবাসকারী মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল পৌঁছে দেওয়া। আজ প্রজ্ঞাভবনের ১নং কনফারেন্স হলে ‘আমার সরকার’ ওয়েব পোর্টাল, লোকেলাইজেশন অব সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এবং জন পরিকল্পনা অভিযান-২০২২’র উপর আয়োজিত রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, এই সরকার আমার সরকার। এই অনুভূতি যাতে প্রত্যেকের মধ্যে কাজ করে সেজন্য বর্তমান সরকার জনস্বার্থে নিরন্তর কাজ করে চলেছে। আমার সরকার ওয়েব পোর্টলটি সেই উদ্দেশ্য নিয়ে চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘সবকি যোজনা সবকা বিকাশ’ এই আহ্বানকে সামনে রেখে জনগণের সার্বিক উন্নতি সাধনে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণের পাশাপাশি জনগণের মৌলিক পরিষেবাগুলিকে ১০০ শতাংশ সেচুরেশনে পৌঁছে দিতে কাজ করছে। সরকার চাইছে কোন দিকে যেন খামতি না থাকে। জাতীয়স্তরে বিভিন্ন কাজের মূল্যায়নের নিরিখে ত্রিপুরা দেশের মধ্যে ভালো অবস্থানে রয়েছে। অনেক ক্ষেত্রেই ত্রিপুরা অন্যান্যদের চেয়ে এগিয়ে আছে। ত্রিপুরার এই সুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে এক যোগে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের বিভিন্ন সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য আমার সরকার ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে। আগামীদিনে এই পোর্টালের মাধ্যমে আরও বেশি নজরদারি বাড়ানো হবে যাতে করে রাজ্যে যেসব সম্পদ গড়ে উঠছে তা যেন দীর্ঘস্থায়ী হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাজে অন্তিম পংক্তিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সমূহের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমার সরকার ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে। এই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের সমস্যাগুলি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকার সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যগুলি স্থানীয়করণের উদ্যোগ নিয়েছে। যাতে উন্নতি সুস্থায়ী বা টেকসইয়ের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে সুবিধা পেতে পারে। গ্রামকে স্বনির্ভর, স্বচ্ছ এবং সুন্দর করার অংশ হিসেবে কাজ করবে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দপ্তরের বিশেষ সচিব ড. সন্দীপ আর রাঠোর। অনুষ্ঠানে গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা প্রসূন দে আমার সরকার ওয়েব পোর্টালের উদ্দেশ্য, বিষয় সমূহ নিয়ে একটি রূপরেখা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যগুলি স্থানীয়করণে ৯টি থিমের উপর ভিত্তি করে নির্মিত ভিডিওর জন্য নির্বাচিত সেরা ৯টি ব্লককে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দপ্তরের বিশেষ সচিব ৯টি ব্লকের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা পরিষদের সভাধিপতিগণ, পঞ্চায়েত সমিতি ও বিএসি’র চেয়ারম্যানগণ, বিডিও, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top