শিলং, ১৩ ডিসেম্বর (হি.স.): মেঘালয়ের সভা থেকে সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে ধিক্কার জানালেন তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রশ্ন তোলেন, কী ভাবে সিবিআই হেফাজতে এক জনের মৃত্যু হতে পারে? বিষয়টি নিয়ে তিনি সরব হবেন বলেও এদিনের সভাও থেকে জানিয়েছেন মমতা। ইতিমধ্যে এফআইআর করা হয়েছে।’
মেঘালয় সফরে গিয়ে মঙ্গলবার শিলংয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে লালনের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ধিক্কার জানাই এই ঘটনাকে। সিবিআই যদি এত স্মার্ট হয়, কেন হেফাজতে তাঁর মৃত্যু হল? ওদের সমস্ত ডিটেলস নিতেই হবে।’’ এর পরেই নেত্রী জানান, এই বিষয়টি নিয়ে সরব হবেন। তাঁর কথায়, ‘‘ওঁর স্ত্রী এফআইআর করেছেন। আমরাও ইস্যুটি তুলব।’’
প্রসঙ্গত, সোমবার রামপুরহাটের অস্থায়ী সিবিআই শিবিরে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিবিআই দাবি করে, আত্মহত্যা করেছেন লালন। যদিও লালনের পরিবার তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে। গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে দুষ্কৃতীরা খুন করে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে। সেই খুনের পর রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ ছিল। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় লালনকে।

সিবিআই হেপাজতে লালন শেখের মৃত্যু নিয়ে প্রশ্ন মমতার
Tags:
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…


















