News Flash

Image

করিমগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

করিমগঞ্জ (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার করিমগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভা ক্লাবগৃহে সম্পন্ন হয় । সভায় আগামী দুবছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে ।

সভায় ক্লাবের সংবিধান অনুযায়ী এগারো সদস্যের কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে রাহুল পাল, সম্পাদক হিসেবে মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে মনোনীত করেন ক্লাবের সদস্যরা। এছাড়া উপসভাপতি পদে অরবিন্দু দাস, কোষাধ্যক্ষ অরূপ দে (বাপ্পা), সহ–সম্পাদক পদে জয়দীপ দেব ও উদয় দেবরায়, ক্রীড়া সম্পাদক হিসেবে সৌরভ চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শুভংকর মালাকারের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাগ্নিক চৌধুরী, শিবম পুরকায়স্থ ও রোহন মালাকার সদস্য হিসেবে রয়েছেন।

এদিন নতুন কমিটি গঠনের পর সংক্ষিপ্ত আলোচনা হয়। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে নতুন কমিটি সরব হবে। সভায় আলোচনা হয়েছে, জেলার সাংবাদিকদের সুযোগ সুবিধা আদায়ে কাজ করবে নতুন কমিটি এছাড়া বিভিন্ন সামাজিক কাজে কমিটি এগিয়ে যাবে। আগামী দিনে ক্লাবের কর্ম পরিকল্পনা নিয়ে পুনরায় সভা আয়োজনের মাধ্যমে স্থির করা হবে।

Releated Posts

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top