News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় নতুন পরিকাঠামোগত তথ্যের চিহ্নিতকরণ বিষয়ক একদিনের রাজ্যভিত্তিক কর্মশালা
Image

ত্রিপুরায় নতুন পরিকাঠামোগত তথ্যের চিহ্নিতকরণ বিষয়ক একদিনের রাজ্যভিত্তিক কর্মশালা

আগরতলা, ১৩ ডিসেম্বর (হি. স.) : বর্তমান ডিজিটালাইজেশনের যুগে তথ্যকে আরও আপডেট করার লক্ষ্যে ত্রিপুরায় কর্মশালা আয়োজিত হয়েছে। আজ মঙ্গলবার প্রজ্ঞাভবনের ৩ নং প্রেক্ষাগৃহে বর্তমান পরিসংখ্যানগত বিভিন্ন তথ্যের পর্যালোচনা এবং নতুন পরিকাঠামোগত তথ্যের চিহ্নিতকরণ বিষয়ক একদিনের রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অর্থ ও পরিসংখ্যান দপ্তর এই কর্মশালার আয়োজন করেছে।

তাতে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ, ইনভেস্টিগেটরগণ, তথ্য ব্যবহারকারীগণ ও স্টেকহোল্ডারগণ অংশ নিয়েছেন। কর্মশালার উদ্বোধন করে অর্থ ও পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা সুরেশ চন্দ্র দাস বলেন, এই দপ্তর পরিসংখ্যান সংক্রান্ত নোডাল দপ্তর হিসেবে কাজ করছে। পরিসংখ্যান সম্বন্ধে সকল দপ্তরের সাথে সমন্বয় সাধন করছে। তাঁর বক্তব্য, অর্থ ও পরিসংখ্যান দপ্তরের নকশা বা নমুনা অনুযায়ী তথ্য সংগ্রহের মধ্য দিয়ে সেগুলির শ্রেণী বিন্যাস ও তার বিশ্লেষণ করা হচ্ছে। তাঁর দাবি, এই দপ্তর মাথাপিছু বার্ষিক আয়ের অনুমান নির্ধারণ করছে।

অর্থ ও পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা বলেন, টেকসই উন্নয়নই এই দপ্তরের অন্যতম লক্ষ্য। এই দপ্তর অডিট সহ যেমন বিভিন্ন দুর্নীতি দূর করতে কাজ করে তেমনি কর্মচারীদের আদমসুমারি সহ বিভিন্ন সম্প্রদায়ের আর্থিক উন্নয়ন ও অগ্রগতি পর্যালোচনা করছে। তিনি বলেন, এরূপ কর্মশালা মোট ৮ জেলায় সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এই কর্মশালা ত্রিপুরার পরিসংখ্যান বিষয়টিকে আরও শক্তিশালী করবে ও নতুনত্ব এনে দেবে।

স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অরূপ কুমার চন্দ। এরপর আয়োজিত হয় টেকনিক্যাল সেশন। টেকনিক্যাল সেশনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি), নর্থ ইস্টার্ন রিজিয়ন ও দারিদ্রতা নিয়ে আলোচনা করেন দপ্তরের যুগ্ম অধিকর্তা চিরঞ্জীব ঘোষ। এছাড়া গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (জিএসডিপি), নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (এনএসডিপি), মূল্য পরিসংখ্যান, এনএসএস, ওয়ার্ক এবং দপ্তরের প্রকাশনা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অরূপ কুমার চন্দ।

ভবিষ্যতে কি কি কাজ করা হবে তা নিয়ে আলোচনা করেন পরিসংখ্যান আধিকারিক রমেন্দু চৌধুরী। অনুষ্ঠানে ডিজিটাল ভিত্তিক রিয়েল টাইম ডাটা কালেকশনের জন্য ১০ জন ইনভেস্টিগেটরকে পুরস্কৃত করা হয়। অধিকর্তা শ্রীদাস ঊনকোটি জেলার ইনভেস্টিগেটর শেখর দাসগুপ্তের হাতে পুরস্কার স্বরূপ ট্যাবলেট তুলে দিয়েছেন। এছাড়া অন্যান্যদেরও অতিথিগণ পুরস্কৃত করেছেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top