News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এনইসি-র সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ১৮ ডিসেম্বর শিলং আসছেন প্রধানমন্ত্রী, যাওয়ার কথা ত্রিপুরায়ও
Image

এনইসি-র সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ১৮ ডিসেম্বর শিলং আসছেন প্রধানমন্ত্রী, যাওয়ার কথা ত্রিপুরায়ও

শিলং, ১৩ ডিসেম্বর (হি.স.) : আগামী ১৮ ডিসেম্বর মেঘালয়ের রাজধানী শিলঙে উত্তর-পূর্ব পরিষদ (নর্থ-ইস্ট কাউন্সিল বা এনইসি)-এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদান করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসবেন ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন (ডোনার) দফতরের মন্ত্রী গঙ্গাপুরম কিষাণ রেড্ডি, উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যপাল, উত্তরপূর্বীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের কেন্দ্রীয় এবং রাজ্যের বহু শীর্ষ আধিকারিক। এদিনই প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরের কথা রয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে সরকারিভাবে ঘোষণা করা না হলেও আজ মঙ্গলবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানান, আইআইএম-শিলঙে অনুষ্ঠেয় এনইসি-র সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ১৮ ডিসেম্বরের অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী মোদী। মাত্র তিন ঘণ্টার জন্য আসবেন প্রধানমন্ত্রী।

এখানে উল্লেখ করা যেতে পারে, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে পৃথক ভাবে এই পরিষদ গঠন হয়েছিল ১৯৭২ সালে। ২০১৫ সালে প্রথমবারের মতো নর্থ-ইস্ট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এসেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। এই দুই প্রধানমন্ত্রী ছাড়া আর কোনও প্রধানমন্ত্রী নর্থ-ইস্ট কাউন্সিলের কোনও বৈঠক বা অনুষ্ঠানে সশরীরে অংশগ্রহণ করেননি।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইদিনই (১৮ ডিসেম্বর) ত্রিপুরায়ও যাবেন বলে সূচি তৈরি করা হয়েছে বলে বিশেষ অন্য এক সূত্রের খবর। আগামী বছর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এই সফরে নরেন্দ্র মোদী প্রচারাভিযানের সূচনা করবেন বলেও সূত্রটির দাবি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top