News Flash

  • Home
  • দিনের খবর
  • বারামুল্লার সোপোরে আইইডি-র সন্ধান, নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড
Image

বারামুল্লার সোপোরে আইইডি-র সন্ধান, নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড

শ্রীনগর, ১৩ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করল সুরক্ষা বাহিনী। মঙ্গলবার সকালে সোপোরের তুলিবাল এলাকায় আইইডি দেখতে পান সুরক্ষা বাহিনীর জওয়ানরা। তৎক্ষণাৎ গোটা এলাকাটি ঘিরে ফেলে সোপোরে পুলিশ, সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ। পরে ওই আইইডি বিস্ফোরকটি নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সোপোরের তুলিবাল এলাকায় সোপোরে-কুপওয়ারা বাইপাস রোডের ধারে আইইডি উদ্ধার করে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। পরে বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা ওই আইইডি বিস্ফোরকটি নিষ্ক্রিয় করেছেন।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top