শ্রীনগর, ১২ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরের সর্বত্র তাপমাত্রার পারদ নীচের দিকেই। কাশ্মীরের মধ্যে সোমবার সবথেকে শীতলতম ছিল গুলমার্গ, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে, রবিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৬ ডিগ্রি সেলসিয়াস।কাশ্মীরের অন্যত্র এখন জাঁকিয়ে ঠাণ্ডা। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের লেহ-তে মাইনাস ৯.০ ডিগ্রি ও কার্গিলে মাইনাস ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। জম্পেশ ঠাণ্ডায় কাঁপছে জম্মুও, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। উঁচু পাহাড়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কাশ্মীরের সর্বত্রই তাপমাত্রার পারদ নীচের দিকেই, সবথেকে শীতলতম গুলমার্গ
Tags:
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















