News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয় বিধানসভা নির্বাচন ২০২৩ : রোডম্যাপ তৈরির লক্ষ্যে সোমবার আসছেন তৃণমূল-প্রধান মমতা
Image

মেঘালয় বিধানসভা নির্বাচন ২০২৩ : রোডম্যাপ তৈরির লক্ষ্যে সোমবার আসছেন তৃণমূল-প্রধান মমতা

শিলং, ১২ ডিসেম্বর (হি.স.) : আগামীকাল ১৩ ডিসেম্বর মেঘালয়ের রাজধানী শিলঙে প্রস্তাবিত দলীয় সমাবেশে ভাষণ দিতে এবং আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে আজ সোমবার (১২ ডিসেম্বর) শিলং আসছেন তৃণমূল-প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বেলা ২:০০টায় তিনি উমরই বিমানবন্দরে অবতরণ করবেন।

বিমানবন্দর থেকে তৃণমূল-প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোজা আসা হবে এখানকার একটি অভিজাত হোটেলে। দলের প্রদেশস্তরের জনৈক শীর্ষ নেতা এই খবর দিযে জানান, এখানে তিনি প্রথমে দলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। স্থানীয় জ্বলন্ত সমস্যাবলি সম্পর্কে অবগত হয়ে আগামী বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য রোডম্যাপ প্রস্তুত করবেন নেত্রী।

আগামী বছর, ২০২৩ সালের মার্চে ৬০ সদস্যের রাজ্য বিধানসভা নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের ভিত মজবুত করতে দলীয় নেত্রী এখানে আসছেন, জানান দলের প্রদেশস্তরের শীর্ষ নেতাটি। তিনি জানান, আগামীকাল স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে দলীয় কর্মী সম্মেলনে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের কর্মকর্তাটি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে সহায়তা করবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর সাথে থাকার কথা। তিনি জানান, চলতি বছরে দুবার রাজ্য সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৮-এর বিধানসভা নির্বাচনে নিখিল ভারত কংগ্রেসের ১৭ জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, একটি আসনও পায়নি তৃণমূল। কিন্তু গত বছরের নভেম্বরে সাবেক কংগ্রেস নেতা তথা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেসের অন্য ১১ সহ মোট ১২ জন বিধায়ক পার্বত্য এই রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। অবশ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী ১২ জন বিধায়কের মধ্যে হিমালয় শাংপ্লিয়াং গত মাসে বিধানসভা এবং দল থেকে পদত্যাগ করেছেন। ফলে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি ১১-তে নেমে এসেছে।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top