News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের অন্ধকারে দুসৃকতিরা নষ্ট করে দিল তেলিয়ামুড়ার কৃষকের ফসল
Image

রাতের অন্ধকারে দুসৃকতিরা নষ্ট করে দিল তেলিয়ামুড়ার কৃষকের ফসল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ ডিসেম্বর৷৷ রাতের অন্ধকারে দুষৃকতিকারীরা এক কৃষকের কৃষি ক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়৷ দুষৃকতিকারীদের এহেনু কর্মকান্ডে ওই কৃষক প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন৷ ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন মধ্যকৃষ্ণপুর বালুছড়া এলাকায় শনিবার রাতে৷ জানা যায়, অন্যান্য দিনের মত গতকাল অর্থাৎ শনিবার দিনও বালুছড়া এলাকার কৃষক সুবোধ দাস তার কৃষি ক্ষেতের পরিচর্যা শেষে বাড়ি ফিরে যায় শনিবার বিকেল নাগাদ৷ কিন্তু, রবিবার সকালবেলায় যখন ওই কৃষক আবার তার ক্ষেতে কাজ করার জন্য আসে৷ তখন উনি প্রত্যক্ষ করতে পারে তার সাড়ে তিন কানি এলাকা জুড়ে ফলানো টমেটো, মরিচ, সিম সহ বিভিন্ন ফসলের ক্ষেতগুলি কে বা কাহারা কেটে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে৷ সঙ্গে সঙ্গে ওই কৃষকের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার লোকজন এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ ওই কৃষক সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করে জানায়, একই এলাকার বাসিন্দা তিনজনের সঙ্গে তার একটি জমি সংক্রান্ত বিবাদ রয়েছে৷ তার প্রাথমিকভাবে সন্দেহ এর, জের ধরেই এদের মধ্য থেকেই কেউ এই ঘটনা সংঘটিত করেছে৷ কিন্তু কে বা কার এই ঘটনা সংঘটিত করেছে এটা স্পষ্টভাবে বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়েই৷ ওই কৃষক আরো জানায় দুষৃকতীরা তার প্রায় ৩ লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি করেছে এবং এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করবে বলেও জানায়৷ জীবন জীবিকা নির্বাহের একমাত্র সম্বলটুকুতে দুষৃকতি কর্তৃক এহেনু ঘটনা সংগঠিত হওয়ায় বর্তমানে বিশাল ক্ষতির সম্মুখীন ওই কৃষক৷

Releated Posts

শিক্ষার মান নিয়ে কোনও আপস নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: শিক্ষার মান নিয়ে রাজ্য সরকার কোনও ধরনের আপস করবে না বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Sep 6, 2026

দিল্লি থেকে ফিরেই ত্রিপাক্ষিক চুক্তি, জোট ও আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৬ সেপ্টেম্বর: দিল্লি সফর শেষে ত্রিপুরায় ফিরে ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন, ভূমির অধিকার এবং আসন্ন রাজনৈতিক জোট ও…

ByByReshmi Debnath Sep 6, 2026

জমি নিয়ে বিবাদে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত এক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল পানিসাগর মহকুমার জলাবাসা…

ByByReshmi Debnath Sep 6, 2026

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top